shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

আমি সুস্থ আছি: সাফা কবির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুন ২০২৩, ২০:০৭

.
.

সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট পর্দার অভিনেত্রী সাফা কবিরকে নিয়ে গুজব ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধারের পর সাফা কবিরের নাম জড়িয়ে মৃত্যুর খবর ছড়ানো হয়েছে। 

ফলে এ ঘটনায় বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাফা কবির। যেখানে তিনি সুস্থ আছেন বলেই জানিয়েছেন। 

সাফা তার পোস্টে লিখেছেন, ‘হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’

এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বনানীর একটি বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবিরের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।