shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

ফের কটাক্ষের শিকার শ্রাবন্তী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ জুন ২০২৩, ১৩:০১

.
.

সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে ট্রল করা নতুন কিছু নয়। তবে কিছু তারকা আছেন যাদের নিয়ে যেন ট্রোল করার অপেক্ষাতেই থাকেন নেটিজেনরা। সেই তালিকায় আছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলেই তা নিয়ে ট্রোল শুরু হয়ে যায়। 

শনিবার (১০ জুন) বোতাম খোলা শার্টে ছবি পোস্ট করতেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হলো শ্রাবন্তীকে। শার্টের ওপরের বোতামগুলো খোলা- এমন একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। আর তাতেই বলিউডের সানি লিওনের সঙ্গে তুলনা করা হয় টলিউড অভিনেত্রীকে।

‘এক সময় আমি স্নো হোয়াইট ছিলাম, কিন্তু এখন আমি পাল্টে গিয়েছি’, ক্যাপশনে একথা লিখে ছবি পোস্ট করেন শ্রাবন্তী। তবে নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। ‘সানি লিওন পার্ট ২’, এমনটাই লেখা হয়েছে শ্রাবন্তীর পোস্টের কমেন্টবক্সে।

‘আর একটা বোতাম খুলে দিলে কি হতো’, ‘এই ছবি দেখলে আমার বিনোদ রাঠোরের একটি গানের কথা মনে পড়ে: ছুপানা ভি নেহি আতা দিখানা ভি নেহি আতা’, এমন মন্তব্যও করা হয়েছে।


প্রসঙ্গত, শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে ব্যবসায়ী অভিরূপ চৌধুরীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। শ্রাবন্তীর পরবর্তী সিনেমা ‘দেবী চৌধুরানী’। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।