shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

জ্যাকলিনের গোপন রহস্য

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জুলাই ২০১৯, ১১:৩৬

ত্বকের রহস্য জানতে অনেক ভক্তই আগ্রহ প্রকাশ করেছেন অনেকবার। কিন্তু এ নিয়ে কিছুই বলেননি জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার হয়তো তার সেই ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো। সম্প্রতি মেকআপহীন একটি ছবি পোস্ট করে এই নায়িকা। সেখানে তিনি লেখেন, ‘আমার ত্বকের এই ফ্রেকলস নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। এটা আমি মায়ের কাছ থেকে পেয়েছি, সত্যি বলতে কী, আমার বেশ ভালোই লাগে।’ সিনেমার পাশাপাশি ওয়েব সিনেমা নিয়ে বর্তমানে ব্যস্ত জ্যাকুলিন। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। ওয়েব প্লাটফর্মে কাজ করা প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘সময়ের সঙ্গে কাজের ধরনের পরিবর্তন হয়। ওয়েব মাধ্যমে সিনেমা মুক্তি একটি নতুন প্র্যাকটিস। এই প্লাটফর্মকে নিয়ে আমাদের সামনে এগুতে হবে। কারণ এর যে জনপ্রিয়তা রয়েছে সেটি এরইমধ্যে প্রমাণিত।’ ক্যারিয়ারে হিট সিনেমার পাশাপাশি অনেক সিনেমার মধ্য দিয়ে সমালোচিত হয়েছেন তিনি। তবে ক্যারিয়ারের এই সময়ে এসে এখন আর যেকোনো সিনেমায় অভিনয় করতে চান না তিনি। জ্যাকুলিন বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমি সহজে কোনো সিনেমায় না করতে পারতাম না। গল্পের দিকে খুব একটা নজর না দিয়ে মনে হতো সিনেমাটি করি। কিন্তু এখন আর এমনটা করছি না। একটি সিনেমা ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই এখন না বলা শিখতে হচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।