shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দেবেন পূজা চেরি!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ আগস্ট ২০২৩, ১২:২৮

.

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে পুরোদস্তুর নায়িকা ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। জাজের ‘পোড়ামন ২’ দিয়ে চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর একে একে অভিনয় করেন একাধিক ব্যবসাসফল সিনেমায়।

আজ রোববার (২০ আগস্ট) এই নায়িকার জন্মদিন। বিশেষ এই দিনে ঘোষণা আসতে পারে তার নতুন সিনেমার। জানা গেছে, জনপ্রিয় চিত্রনির্মাতা রায়হান রাফীর সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন তরুণ এই অভিনেত্রী।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রাফী। ‘পরাণ’-এর পর নতুন সিনেমা ‘কালা’ নিয়ে আসছে এই প্রযোজক-নির্মাতা জুটি। একই দিন এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সেরেছেন পূজা চেরিও। ধারণা করা হচ্ছে, সেটি রাফীর সিনেমা ‘কালা’র নায়িকা চরিত্রেই।

পূজা চেরির নতুন সিনেমার ঘোষণা আসবে আজ, বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে। তবে এ বিষয়ে এ মুহূর্তে মুখ খুলতে নারাজ ছবির পরিচালক, নায়িকা ও প্রযোজনা প্রতিষ্ঠান। পূজার বিপরীতে নায়ক কে হবেন সেটাও রাখা হচ্ছে চমক হিসেবে।

উল্লেখ্য, এর আগে রায়হান রাফীর ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় দেখা গিয়েছিল পূজা চেরিকে। বর্তমানে এ নায়িকা ব্যস্ত তার ‘লিপস্টিক’ সিনেমার শুটিং নিয়ে। এতে পূজার বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।