স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০
প্রয়াত গীতিকার ওমর ফারুক বিশাল মৃত্যুর আগে বিশ্ব রাজনৈতিক ভাবনা নিয়ে লিখেছিলেন ‘গর্জন’ শিরোনামের একটি গান। এবার এ গানটি গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী।
মুরাদ নূরের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। রাইসুল তমাল পরিচালিত নুসরাত ইমরোজ তিশা ও মুশফিক ফারহান অভিনীত ‘আদা সমুদ্দুর’ নাটকে গানটির অংশবিশেষ প্রকাশিত হয়েছিল। সেটি নতুন করে ইউটিউবে প্রকাশ্যে এলো।
গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘বিশ্ব রাজনীতি, মানবতার রাজনীতি নিয়ে সময়ের ভাবনায় ‘‘গর্জন’’ গানটি। মুরাদ নূর ভাই অফার করতেই রাজি হই। আমাদের আগের প্রকাশিত অন্যান্য গানগুলো বেশ প্রশংসিত, স্টেশন-২ তো মেরিল প্রথম আলো পুরষ্কার এনে দিল। ‘‘গর্জন’’ গাইতে গিয়েই বিশাল ভাইয়ের সঙ্গে পরিচয়। একজন শতভাগ কাব্যিক মানুষ। মজার বিষয় হলো গানটিতে আমি সম্মানি নিইনি। নিজস্ব বোধ থেকেই গেয়েছি।’
মুরাদ নূর বলেন, ‘এই গান করতে গিয়েই বিশাল আমার বন্ধুত্ব হয়েছে। তারপরেই শুরু হলো...। আমাদের প্রকাশিত সবগুলো গানই প্রশংসিত। দারুণ জুটি ছিল। ‘‘গর্জন’’ গানটিই বিশালের বিশাল প্রকাশ। প্রতিটি শব্দে প্রমাণ করেছে বিশাল কে, আমরা কি হারিয়েছি। বিশালের জন্য অনেক দোয়া। শিগগিরই বিশাল-মুরাদ নূরের সৃষ্টি কিছু অপ্রকাশিত গান প্রকাশ করব।’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com