স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ অক্টোবর ২০২৩, ০০:০৩
গোলাপি সিমারি শাড়ি পরেছিলেন পরিণীতি। গলায় চোকার, সিঁথিতে সিঁদুর, হাতে গোলাপি চুড়ি। স্ত্রীকে বাহুডোরে নিয়ে দাঁড়িয়ে আছেন রাঘব। অভিনেত্রীর এই ছবি দেখে কটাক্ষ করেন নেটিজেনরা। অভিনেত্রীর হালকা সাজপোশাক ভালোভাবে নেননি তারা। খবর আনন্দবাজার।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জাঁকজমকপূর্ণ বিয়ে হয় গত রোববার। এর একদিন পর তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসে। তাদের ‘রিসেপশন পার্টি’র ছবি দেখে নেটিজেনদের কেউ কেউ পরিণীতির উদ্দেশে লিখেছেন, ‘কে বলবে ইনি নতুন কনে’। কেউ লিখেছেন, ‘এত সাদামাটা সাজ মনেই হচ্ছে না নতুন বিয়ে হয়েছে।’
অভিনেত্রীর পক্ষও নিয়েছেন অনেকে। পরিণীতির হয়ে ট্রলের জবাব দিয়েছেন তারা-দুপুরে বিয়ে, রাতে রিসেপশন—এত তাড়াহুড়োর মধ্যে হয়তো খুব বেশি সাজগোজের সময় পাননি অভিনেত্রী।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com