স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ অক্টোবর ২০২৩, ২১:৫৪
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি শুটিংয়ে ফিরেছিলেন পরীমণি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় তাকে। অসুস্থতা কাটিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন এই নায়িকা।
শনিবার (২১ অক্টোবর) থেকে পরীমণি ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং করছেন।
এ প্রসঙ্গে নায়িকা বলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছে। প্রথমে ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুই দিন পর নানা ভাই অসুস্থ হলো। আমি সুস্থ হয়ে নানার যত্ন নিচ্ছি। হাসপাতাল টু বাসা এভাবেই যাচ্ছে দিন-রাত। তার মধ্যে আজ আবার ‘ডোডোর গল্প’র শুটিংয়ে অংশ নিয়েছি। আশা করছি, এবার একটানা কাজটি শেষ করতে পারব।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com