shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

৫ বছর লিভ-ইনের পর সাইফকে বিয়ে করার কারণ জানালেন কারিনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ নভেম্বর ২০২৩, ২০:৪৯

.

অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন এই জুটি।

এতদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর কেন বিয়ের সিদ্ধান্ত নেন কারিনা-সাইফ? দ্য ডার্টি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাব দিয়েছেন কারিনা কাপুর খান। কারণ ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন, ‘আমরা পাঁচ বছর একসঙ্গে বসবাস করেছি। এরপর বিয়ে করার কারণ হলো— আমরা সন্তান চেয়েছিলাম।’

প্রেমের সম্পর্কে জড়ানোর পরপরই কারিনার সঙ্গে লিভ-ইন করার প্রস্তাব দেন সাইফ আলী খান। কিন্তু কারিনা সাফ জানিয়ে দেন এ ব্যাপারে তার মায়ের (ববিতা কাপুর) কাছে অনুমতি নিতে হবে সাইফের। তারপর কোনো ভণিতা না করে সোজা কারিনার মায়ের কাছে চলে যান এবং সম্পর্কের কথা সুন্দরভাবে কারিনার মাকে জানান সাইফ আলী খান। শুধু তাই নয়, কারিনার সঙ্গে একসঙ্গে থাকার অনুমতিও চান তিনি।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেছিলেন, ‘সাইফ মাকে বলেছিল, আমরা বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চাই। মা সব শুনে কোনো দ্বিরুক্তি করেননি; বরং রাজি হয়ে যান।’

২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় সন্তান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।