shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

মিস ইউনিভার্স মুকুট জিতলেন নিকারাগুয়ার সুন্দরী শেইনিস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৩, ২৩:৪৬

.

মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট জিতেছেন নিকারাগুয়ান প্রতিযোগী শেইনিস পালাসিওস। আজ রোববার (১৯ নভেম্বর) এল সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় বসেছিল মিস ইউনিভার্সের ৭২তম আসর।

শেনিস পালাসিওসের প্রথম নিকারাগুয়ান প্রতিযোগী যিনি মিস ইউনিভার্স জিতেছেন। তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দিয়েছেন ২০২২ সালের মিস ইউনিভার্স মার্কিনি আর’বনি গ্যাব্রিয়েল।

প্রতিযোগীতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন এবং প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড।

মিস ইউনিভার্স ২০২৩-এর মুকুট বিজয়ী ২৩ বছর বয়সী শেইনিস পালাসিওস ইউনিভার্সিডাড সেন্ট্রোআমেরিকানা থেকে গণযোগাযোগে স্নাতক সম্পন্ন করেছেন।

এই বছর ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, ৯০টি দেশ এবং অঞ্চলের প্রতিযোগীরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।