shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

ভেঙে গেল মালাইকা-অর্জুনের প্রেম!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ জানুয়ারি ২০২৪, ০০:৩৪

.

আরবাজ খানের বিয়ের রেশ কাটতে না কাটতেই বলিউড পাড়ায় এখন জোর গুঞ্জন সম্পর্ক ভেঙ্গেছে মালাইকা-অর্জুনের। সাবেক স্বামী আরবাজ খানের বিয়ের খবরে মালাইকা কতটা খুশি-অখুশি তা নিয়ে ভারতীয় নেট পাড়ায় চলছিল নানা জল্পনা কল্পনা। এর ভেতর খবর এলো তাদের বিচ্ছেদের। ঘনিষ্ঠ সূত্রের খবর, মাস দুয়েক আগেই নাকি ছন্দপতন ঘটে মালাকা অর্জুনের প্রেমে। ফলাফল টানা পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর সংসার জীবনে নয়, বিচ্ছেদের রাস্তায় হাঁটলেন মালাইকা-অর্জুন।

এর আগে অনেকবার এই জুটির বিচ্ছেদের খবর ছড়িয়েছে। তবে যখনই তাদের সম্পর্ক ভাঙার খবর সামনে এসেছে, তখনই হয় মালাইকাকে নিয়ে ডিনার ডেটে গেছেন অর্জুন কিংবা প্রেমিকের জন্মদিনে নাচতে দেখা যায় মালাইকাকে। তবে সম্পর্ক ভাঙনের গুঞ্জন ধোঁয়াশাতেই ছিল। এবার যেন প্রকাশ্যে এলো সত্যিটা।

প্রসঙ্গত, ২০১৭ সালে আরবাজের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন মালাইকা। এর বছর দুয়েকের মধ্যেই নতুন করে বয়সে ১২ বছরের ছোট অর্জুনের প্রেমে মজেন তিনি। তবে এই অভিনেতার জন্যই নাকি বিয়ে ভাঙে মালাইকার, এমনই গুঞ্জন রয়েছে বিটাউনে।

প্রায় বছর দুয়েক লুকিয়ে প্রেম করার পর ২০১৯ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মালাইকা-অর্জুন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত বছরের শেষ থেকে সম্পর্কে চিড় ধরে এই জুটির প্রেমে।

সূত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।