shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

প্রতি মিনিটে এক কোটি রুপি চান অভিনেত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ জানুয়ারি ২০২৪, ০১:২০

.

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনেত্রী হিসেবে সিনেমার সাফল্য না থাকলেও বিজ্ঞাপনচিত্রে তার চাহিদা অনেক, যুক্ত আছেন বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতেও।

নানা কারণে বারবারই আলোচনায় থাকেন উর্বশী। তাকে নিয়ে আলোচনার বড় কারণ ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে তার প্রেমের গুঞ্জন। চলতি বছর দক্ষিণি সিনেমা ‘ওয়ালটার বারিয়ায় আইটেম গানে নেচে দুই কোটি রুপি পারিশ্রমিক নিয়ে আলোচনায় আসেন তিনি। কারণ, বেশির ভাগ দক্ষিণি ছবির নায়িকাই চার থেকে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন। সেখানে একটি গানে নেচেই প্রায় অর্ধেক পারিশ্রমিক পেয়েছিলেন।

সম্প্রতি ফের আলোচনায় এসেছেন উর্বশী। একটি সিনেমায় মাত্র তিন মিনিটের পারফরম্যান্সের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন তিনি। যার অর্থ, প্রতি মিনিটে তার পারিশ্রমিক হবে এক কোটি রুপি!

উল্লেখ্য, সনম রে, হেট স্টোরি ৪, পাগলপান্তি, গ্রেট গ্রান্ড মাস্তিসহ অনেকগুলো বলিউড এবং কয়েকটি দক্ষিণি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী। তবে তার কোন সিনেমায় বক্স অফিসে চলেনি। চলতি বছর হিন্দি ও তেলেগু মিলিয়ে বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে তাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।