shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

অপুর সঙ্গে ১৫ বছর পর প্রেক্ষাগৃহে আসছেন নিরব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২০

.

‘আমার জীবনের প্রথম কাজ শাহীন সুমন পরিচালিত ‘মন যেখানে হৃদয় সেখানে’। প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম তখন অনেক বেশি নার্ভাস ছিলাম। সিনেমায় প্রথম শুটিং ছিল গানের, তাও আবার অপু বিশ্বাসের সঙ্গে। তখন অপু বিশ্বাস সুপারস্টার। ফলে তার সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক টেনশনের বিষয় ছিল। এরপর আমাদের একসঙ্গে আর কোনো কাজ করা হয়নি। দীর্ঘ ১৫ বছর পর পুনরায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় অপুর সঙ্গে অভিনয় করলাম।’- বলেন চিত্রনায়ক নিরব।

সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় অপু বিশ্বাস ও নিরব জুটি বেঁধে অভিনয় করেছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটি ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। সিলেট অঞ্চলের চা শ্রমিকদের জীবনযাপনের নানাদিক কেন্দ্র করে নির্মিত হয়েছে এ সিনেমা।

অপু বিশ্বাস বলেন, যখন আমার মাকে হারাই, তখন মানসিকভাবে খুবই ভেঙে পড়ি। কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারছিলাম না। এই সিনেমাটি আমাকে কাজে ফেরাতে সাহায্য করেছে। নিরবের সঙ্গে ১৫ বছর পর কাজ করলাম। সে পেশাদার আর্টিস্ট। সহশিল্পী হিসেবে সে আমাকে পজিটিভলি রিসিভ করেছে। আমি মুগ্ধ হয়েছি। আগামীতে চাইবো তার সঙ্গে আরো বেশি সিনেমা হোক।’

পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, সিনেমাটিতে ১০ জনের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা কাজ করেছেন। আমার বিশ্বাস সিনেমার মাধ্যমে দর্শক নতুন এক গল্পের সঙ্গে পরিচিত হবেন।

নিরব, অপু বিশ্বাস, নওশাবা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, বড়দা মিঠু, আজম খান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।