shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

পর্দায় ফিরতে নিজের চাহিদা জানালেন মাহি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ মার্চ ২০২৪, ১১:৫১

.

নির্বাচনে ভরাডুবি, স্বামীর সঙ্গে বিচ্ছেদ, সবমিলিয়ে চলচ্চিত্র থেকে লম্বা বিরতিতে ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে বিচ্ছেদের ঘোষণা দেয়ার পর থেকে তার মাঝে দেখা গেছে বিরাট পরিবর্তন। মাসখানেক আগে শুধু সংসার, রাজনীতি নিয়ে সর্বক্ষণ দেখা গেলেও বর্তমানে আবারও ব্যস্ত হয়েছেন নিজের ক্যারিয়ার নিয়ে। সেই সাথে বদলেছেন নিজের লুকও। এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন মাহি। জানিয়েছেন, ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না। এর কারণও অবশ্য রয়েছে। বিয়ের পর বেশ কিছু সিনেমার প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে মাহি বলেন, ভালো কাজের অফার পেলে খুব শিগগিরই পর্দায় ফিরবো।

ওই সাক্ষাৎকারে মাহি বলেন, অনেক প্রস্তাব ছিল আমার কাছে। বড় নির্মাতা ও ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। আমি রাজি হলে অন্তত পাঁচটি ভালো সিনেমা করতে পারতাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি আমার কারণেই। বাছবিচার ছাড়াই সবাইকে ফিরিয়ে দিচ্ছিলাম। এখন ঘোর থেকে বাস্তবে ফিরেছি। ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেব না। এখন একের পর এক কাজ করতে চাই।

এদিকে শুধু সিনেমাতেই নয়, রাজনীতিও নতুন করে শুরু করতে চান মাহি। প্রতিদিনই বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। শোবিজপাড়ায় আবারও নিয়মিত হচ্ছেন।

প্রসঙ্গত, গেল ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। এরপর থেকে বর্তমানে ছেলে ফারিশকে নিয়ে আলাদা থাকছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।