shopner bd
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
×

পরী বললেন ‘পুরোটাই কপি’, বুবলী দিলেন পাল্টা জবাব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ মার্চ ২০২৪, ১১:৪৩

.

পরীমণির একমাত্র সন্তান রাজ্যের প্রথম জন্মদিনে প্রিয় সন্তানকে নিয়ে আবেগঘন চিঠি প্রকাশ করেন। স্লাইড ভিডিওতে নিজেই পাঠ করেন চিঠি। পরী আর রাজ্যের বিভিন্ন স্মৃতি, ছবি ভিডিওতে সেখানে তুলে ধরা হয়।

এদিকে, নায়িকা শবনম বুবলীও তার সন্তান বীরের জন্মদিনে একটি ভিডিও প্রকাশ করেন। দুজনের ভিডিওর কথা, মিউজিক প্রায় একইরকম। ভিডিও প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে পোস্ট দেন পরীমণি। 

পরীমণি ফেসবুক পোস্টে লেখেন : ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’

মুহূর্তেই নেটিজেনরা পরীর দেওয়া স্ট্যাটাসে লাইক কমেন্টস করে পরীর সঙ্গে সহমত প্রকাশ করেন।

অন্যদিকে, বুবলীও পাল্টা স্ট্যাটাস দেন। বুবলী তার স্ট্যাটাসে লিখেছেন : ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়।’ 

‘কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই শুধু এই সিন্ডিকেট চামোচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই ২/১ জন শুধু মা হইসে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারো হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সবকিছু স্বাভাবিক কিন্তু আর কারো এরকম হয় না, তারাই খাবার খাওয়ার পর প্রেসার আসলে ফ্রেশরুমে দৌড় দিবে কিন্তু আর কেউ যাইতে পারবে না, তারাই লাল, নীল, হলুদ রং পরবে আর কেউ পরতে পারবে না, তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না, যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেক ও নাই, শুধু কপি আছে..।’

পরীমণি বর্তমান কলকাতায় সিনেমার শুটিং করছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।