shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

শাকিব খানের জন্মদিনে যে পোস্ট বুবলীর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ মার্চ ২০২৪, ১৩:০২

.

দেশ সেরা নায়ক শাকিব খান আজ ৪৫ বছরে পা রেখেছেন। বিশেষ এই দিনে তার অসংখ্য ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন। 

এদিকে শাকিবের জন্মদিনে বুবলীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গেছে, ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শুয়ে আছেন শাকিব। আর তার নিচে লেখা, ‘শুভ জন্মদিন বাবা, আমি তোমাকে ভালোবাসি’।

জানা যায়, সন্তান বীরের সঙ্গে শাকিবের বেশ কয়েক মাস আগে তোলা ছবি পোস্ট করেন বুবলী।

আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’। একইসঙ্গে প্রথমবারের মতো তাকে দেখা যাবে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এ। এদিকে এই প্রথম সফল নির্মাতা রায়হান রাফির ‘তুফান’ সিনেমাতেও প্রধান চরিত্রে শাকিব। 

শাকিবের জন্মদিনে আজ দুবাইয়ের বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমাটির ট্রেইলার দেখানো হবে। হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত। এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। কিছুদিন আগে বাংলাদেশে এসে কোর্টনি নিজের অংশের শুটিংও শেষ করে গেছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।