shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

‘কেয়ামত সে কেয়ামত তাক’ নিয়ে আমিরের স্মৃতিচারণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৯

.

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। অভিনয়ের শুরুটা করেছিলেন ঘর থেকে! ভাই মনসুর খানের পরিচালিত সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এ অভিষেক হয় তার। সিনেমাটি ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল। সে সময় বক্স অফিসে টানা ৫০ সপ্তাহ চলেছিলো সিনেমাটি।  এই সিনেমার গান ‘অ্যায় মেরে হামসাফর’ অত্যাধিক জনপ্রিয়তা পেয়েছিল। রাজকুমার রাও-এর আপকামিং সিনেমা শ্রীকান্তের গান ‘পাপা কেহতে হ্যায়’-এর লঞ্চ ইভেন্টে ওই গান ও সিনেমা নিয়ে নানা কথা বলেন আমির খান।

২২ এপ্রিলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনের জানানো হয়, মুক্তির মিছিলে থাকা রাজকুমার রাও-এর সিনেমা শ্রীকান্তের গান‘পাপা কেহতে হ্যায়’-এর লঞ্চ ইভেন্টে নিজের সিনেমা নিয়ে স্মৃতিচারণ করেন আমির খান। তিনি বলেন, আমি আর মনসুর সিনেমাটির খুঁত খুঁজে খুঁজে বের করতাম। এবং আলোচনায় মেতে উঠতাম। তবে সফল হবো না সে ব্যাপারে শুরুতেই কোনো ধারণাই ছিল না। কিন্তু ছবি মুক্তির পর দর্শকের ভালোবাসা পেয়ে আমরা অভিভূত হয়ে যাই। আমার বিশ্বাস, এই সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দিয়েছিল। কারণ, ১৯৮৮ সাল থেকেই বদলটা শুরু হয়েছিল এবং মনসুর প্রথম সেটা করেন।

আমিরের ভাই মনসুর খান পরিচালনা করেছিলেন ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমা। সে সময় বক্স অফিসে টানা ৫০ সপ্তাহ চলেছিলো সিনেমাটি।  এই সিনেমার গান ‘অ্যায় মেরে হামসাফর’অত্যাধিক জনপ্রিয়তা পেয়েছিল। আজও এই গানের আবেদন ফুরায়নি। 

আমির খান ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার সংগীত পরিচালক আনন্দ-মিলিন্দ, অভিনেত্রী জুহি চাওলা, কণ্ঠশিল্পী উদিত নারায়ণ ও অলোকা ইয়াগনিকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আমির খান বর্তমানে ‘সিতারে জমিন পর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। অন্যদিকে ‘লাহোর ১৯৪৭’ সিনেমাটি প্রযোজনা করছেন তিনি। এতে অভিনয় করছেন সানি দেওল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।