shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

অভিনেত্রীর মরদেহ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ এপ্রিল ২০২৪, ২৩:৩৯

.

ভোজপুরি অভিনেত্রী অমৃতা পান্ডের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিহারের ভাগলপুরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুসারে, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অমৃতা পান্ডের মরদেহ। তার ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি নোট লেখে গেছেন এই অভিনেত্রী।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি সোশ্যাল মিডিয়ার রহস্যজনক নোটের বিষয়ে জানিয়েছে। এতে বলা হয়েছে, ‘ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে ওর সফর সহজ করে দিয়ে গেলাম।’

অমৃতা তার স্বামীর সঙ্গে মুম্বাইয়ে বসবাস করতেন। সম্প্রতি বিহারের ভাগলপুরে এসেছিলেন এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। তারপর অমৃতা সেখানে আরো কিছুদিন থাকার সিদ্ধান্ত নেন।

অভিনেত্রী অমৃতার আত্মীয়রা জানায়, বেশ কিছু দিন ধরে অবসাদে ভুগছিলেন অমৃতা। তার বেশ কিছু মানসিক সমস্যাও দেখা দিয়েছিল। এজন্য চিকিৎসাও নিচ্ছিলেন তিনি।

অমৃতার মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এ বিষয়ে সিটি এসপি শ্রী রাজ বলেন— ‘এসপি আনন্দ কুমার স্যার, অমৃতার মামলাটি হাইপ্রোফাইল ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছেন। বিশেষ একটি টিম এ নিয়ে কাজ করছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।