shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

দীপিকার বেবিবাম্পের ছবি ফাঁস!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মে ২০২৪, ১১:৩৩

.

কয়েক মাস আগে মা হতে যাওয়ার ঘোষণা দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এরপর কয়েকবার জনসম্মুখে দেখা গেলেও অনেক দিন ধরে ক্যামেরা থেকে আড়ালে তিনি। এবার ফাঁস হলো দীপিকার বেবিবাম্পের ছবি!

সোশ্যাল মিডিয়া রেডিট থেকে ছড়িয়েছে দীপিকার বেবিবাম্পের ছবিটি। এতে দেখা যায়, বিলাসবহুল ক্রুজের সিঁড়ি বেয়ে নামছেন দীপিকা পাড়ুকোন। তার চোখে চশমা। পরনে ব্রাউন কালারের আরামদায়ক লং টি-শার্ট। এতে স্পষ্ট এ অভিনেত্রীর বেবিবাম্প। দীপিকার পেছনে দেখা যায় তার বর রণবীর সিংকে।

বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আসার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন দীপিকা। নেটিজেনদের অনেকে প্রিয় অভিনেত্রীর জন্য প্রার্থনা করেছেন।

গত ২৯ ফেব্রুয়ারি দীপিকা তার ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দেন। একই পোস্ট শেয়ার করেন রণবীর সিংও। তারা ক্যাপশনে কিছুই লেখেননি। শুধু ছবি পোস্ট করেন, তাতে দেখা যায় ছোট বাচ্চার জামা-কাপড়, জুতা, খেলনার ছবি। এতে লেখা ছিল— ‘সেপ্টেম্বর ২০২৪, দীপিকা-রণবীর।’

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রাম-লীলা সিনেমার শুটিং সেট থেকে শুরু, এরপর বিভিন্ন সময় বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। কিন্তু তা অস্বীকার করে আসছিলেন তারা। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।