shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

দুই কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গেলেও হাল ছাড়েননি জাহ্নবী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ মে ২০২৪, ১১:১৩

.

বলিউডের পরিশ্রমী অভিনেত্রী জাহ্নবী কাপুর। বর্তমানে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। অনুরাগীরা ট্রেলার দেখে মুগ্ধতা প্রকাশ করে চলেছেন। কিন্তু এই সিনেমার কাজ করতে গিয়ে জাহ্নবীর দুই কাঁধের লিগামেন্ট ( ইলাস্টিক টিস্যু) ছিঁড়ে গেছে। পরের গল্পটা অন্যরকম।

স্থানীয় গণমাধ্যমের তথ্য, মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমার পরিচালক শরণ শরমন জানিয়েছেন, জাহ্নবী এর আগে ‘গুঞ্জন সাক্সেনা’ সিনেমার অনেক পরিশ্রম করেছিলেন। কিন্তু এই সিনেমার প্রশিক্ষণ শুরু হওয়ার পরে অভিনেত্রী নিজেই বুঝেছিলেন, এই চরিত্র অনেক বেশি কঠিন। চরিত্রটি ভালোভাবে আয়ত্ব করার জন্য ক্রিকেটের ওয়ার্কশপে যেতে হয় জাহ্নবীকে। কিন্তু জাহ্নবীর দুই কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপর সুস্থ হতে বেশ সময় লাগে। ধীরে ধীরে সুস্থ হন অভিনেত্রী এবং ফের প্রশিক্ষণ শুরু হয় তার।

একটি ভিডিওতে জাহ্নবী জানিয়েছেন, দুই বছর ধরে এই সিনেমার প্রশিক্ষণ নিয়েছেন তিনি। তার এমন কাজ করতে আগে কেউ দেখেনি। 

উল্লেখ্য, জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। এ ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা, কুমুদ মিশ্র, জরিনা ওয়াহাব ও পূর্ণেন্দু ভট্টাচার্য। সিনেমাটি ৩১ মে মুক্তি পাবার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।