shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

মা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জুলাই ২০১৮, ০৪:০৭

বিনোদন ডেস্ক: মা হতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে বাস্তবে নয়। সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে জাইরা ওয়াসিমের মায়ের চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। ছবিটিতে আরো অভিনয় করবেন ফারহান আখতার। সিনেমাটি প্রিয়াঙ্কা চোপড়া ও জাইরা ওয়াসিমের ওপর নির্ভর করে নির্মাণ হবে। এতে জাইরা ওয়াসিম প্রিয়াঙ্কার মেয়ের চরিত্রে অভিনয় করবেন। এদিকে একটি সূত্রের দেয়া তথ্যমতে, সোনালি বোস তার সিনেমাটির জন্য তিনি তার স্বাভাবিক পারিশ্রমিক দাবি করতে পারবেন না প্রিয়াঙ্কা খুব ভালো করেই তা বুঝতে পেরেছেন। কারণ এতে বাজেটের স্বল্পতার জন্য সিনেমাটির কাজ বন্ধ হয়ে যেতে পারে। তারই পরিপ্রেক্ষিতে সিনেমার লভ্যাংশ দাবি করেছেন প্রিয়াঙ্কা। বলিউডের প্রথম সারির অনেক অভিনেতাই সিনেমার লভ্যাংশ নিয়ে কাজ করে থাকেন। তবে অভিনেত্রীদের ক্ষেত্রে তেমনটা সচরাচর দেখা যায় না। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে বলিউড সিনেমায় লভ্যাংশ নেয়া প্রথম অভিনেত্রী হবেন প্রিয়াঙ্কা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।