shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

এবারও ভক্তদের গান শোনাবেন মাহফুজুর রহমান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ আগস্ট ২০১৯, ১৫:৩৮

গান নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের দুর্বলতা সবসময়ই ছিলো। নানা সাক্ষাৎকারে তিনি সেটা প্রকাশ করেছেন। তবে কখনো গান গাইতে দেখা যায়নি তাকে। ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হন তিনি। তার কণ্ঠে একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর রাতারাতি সেটি ভাইরাল হয়ে যায়। আলোচনা, সমালোচনায় ভেসে গিয়েছিলেন তিনি। তবুও নিজের গান ও গায়কীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বলেছিলেন কারো সমালোচনায় গান ছেড়ে দেয়ার পাত্র তিনি নন। তার দাবি, কেউ কেউ সমালোচনা করলেও তার অনেক ভক্তও গড়ে উঠেছে। যারা অপেক্ষায় থাকেন মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানের জন্য। তাদের জন্য সুখবর নিয়ে ফিরছেন ড. মাহফুজুর রহমান। আগের ঈদগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আসছে কোরবানি ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে অনুষ্ঠানটি। খোঁজ নিয়ে জানা গেল, এরইমধ্যে বেশ কয়টি গানের রেকর্ডিং ও ভিডিও ধারণ শেষ হয়েছে। জনপ্রিয় গীতিকবিদের লেখা গানগুলোতে সুর ও সংগীতায়োজনেও থাকবে চমক। থাকবে মেলোডি ধাঁচের প্রেম-বিরহের কিছু গান। অনুষ্ঠানের সবগুলো গান চূড়ান্ত হলে এর নামকরণ হবে। এটিএন বাংলা প্রত্যাশা করছে, গেল দুই বারের মতো গান দিয়ে এবারের ঈদও মাতিয়ে রাখবেন ড. মাহফুজুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।