shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ববি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ আগস্ট ২০১৯, ১৩:০৭

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বুধবার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ববি জানান, ‘গত কয়েকদিন ধরেই আমি জ্বর জ্বর অনুভব করছিলাম। কিন্তু দেশের ডেঙ্গু প্রকোপ দেখে গতকাল হঠাৎ করেই মনে হলো আমার রক্তটা পরীক্ষা করা দরকার। পরে স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।’ আপাতত কিছুটা সুস্থবোধ করলেও ডাক্তাররা আরও বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন বলে জানান এই চিত্রনায়িকা। পাশাপাশি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ববি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।