shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ অক্টোবর ২০১৮, ১০:০৯

শেয়ারবাজার ডেস্ক: দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস আজ সোমবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর। সূত্র: ডিএসই। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই‘তে ৭৪২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৩ কোটি ৭৭ লাখ টাকা কম। গতদিন এ বাজারে ৮২৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।   আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৯ টির, কমেছে ২৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৭ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৩ টির, কমেছে ১৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।