shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

অভিনেতা বাবর আর নেই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ আগস্ট ২০১৯, ১৫:০৩

দেশের চলচ্চিত্রের অন্যতম শক্তিমান অভিনেতা খলিলুর রহমান বাবর মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন) । রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি মারা যান। বাবরের স্ত্রী লতিফা বাবর জানান, বিকেলে বাবরের মরদেহ এফডিসিতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, রক্তচাপ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন বাবর। আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন বাবর। খল অভিনেতা হিসেবে বাবরের যাত্রা শুরু রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন বাবর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।