shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

‘বয়স শুধুই একটি সংখ্যা’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ আগস্ট ২০১৯, ১৪:৫৪

অভিনেত্রী কারিনা কাপুর খান আগামী মাসেই ৩৯ বছরে পা দেবেন। তবে বয়সটা তাকে দেখে বোঝার উপায় নেই। কারিনা তার কাজে প্রতিবারই প্রমাণ করে দিয়েছেন বয়স শুধুই একটি সংখ্যা। এখনো ফ্যাশন ও স্টাইলকে অনায়াসে মিলিয়ে দিতে পারেন তিনি। তার আত্মবিশ্বাস এখনো প্রশংসনীয়। ক্যামেরার সামনে বা র‌্যাম্পে এখনো দুর্দান্ত তিনি। কারিনাকে প্রায় দেখা যায় বিভিন্ন ফ্যাশন ডিজাইনারের হয়ে ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্পে শো-স্টপার হিসেবে। এবারও তার কোনও ব্যতিক্রম হল না। ফ্যাশন ডুয়ো গৌরি-নয়নিকার জন্যে উঠলেন র‌্যাম্পে। কালো অফ শোল্ডার লং ড্রেসে তাকে দেখে চোখ ফেরানো উপায় নেই। খোলা চুল, সামান্য মেক-আপের ছোঁয়া এবং ডার্ক লিপস আরও বাড়িয়ে তুলল তার আবেদন। কারিনা এক সাক্ষাত্কারে নিজেরই এই ফিট থাকা নিয়ে বলেন, ‘অনেকে আমার স্কিন নিয়ে বলেন যে এটি অনেকটা ভিন্ন। অনেকে আবার বলেন আমি লেজার করিয়েছি। কিন্তু বিষয়টি একদমই এমন নয়। আমার স্কিন মায়ের মতো। তার কাছে থেকেই এই সতেজতা পেয়েছি। এছাড়া বয়স আমার কাছে শুধুই সংখ্যা মাত্র। নিজেকে ফিট রাখতে পারলে অনেকদিন সতেজভাবে কাজ করা সম্ভব। আর সেটি আমি নিয়মিত ফলো করি।’ প্রসঙ্গত, করিনা ল্যাকমে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কারিনা বর্তমানে তার নতুন সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। হাতে রয়েছে অক্ষয় কুমারের সঙ্গে তার পরবর্তী সিনেমা ‘গুড নিউজ’, ইরফান খানের সঙ্গে হিন্দি মিডিয়াম এবং করণ জোহরের ‘ম্যাগনাম ওপাস তখত’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।