shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

নতুন সিনেমায় রাজ-তুষি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৫

নতুন ছবিতে আবারো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন শরিফুল রাজ ও নাজিফা তুষি। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে আলোচনায় এসেছিলেন এই দুই মুখ। সেই ধারাবাহিকতায় এবার নতুন ছবিতে এক হচ্ছেন এই জুটি। ছবির নাম ‘হাওয়া’। এটি পরিচালনা করবেন মেজবাউর রহমান সুমন। তবে এই বিষয়ে কেউই এখনও মুখ খুলতে রাজি নন। কিন্তু একাধিক দায়িত্বশীল সূত্র খবরটি নিশ্চিত করেছে। ‌‘হাওয়া’ হতে যাচ্ছে ৩০০-এর বেশি বিজ্ঞাপন নির্মাণ করা এই নির্মাতার প্রথম সিনেমা। জানা যায়, রাজ-তুষি ছবিটির জন্য অনেক আগেই চূড়ান্ত হয়েছেন। শুধু তাই নয়, এই ছবিতে চমক নিয়ে থাকছেন ‘মনপুরা’ ও ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে এ বিষয়ে জানতে চাইলে ছবির নায়ক-নায়িকা কেউই মুখ খুলতে চাননি। নির্মাতা বলেন, এখনই ছবির নায়ক নায়িকা সম্পর্কে কিছু বলতে চাইনা। খুব শিগগিরই তা সবাইকে জানানো হবে। এদিকে অক্টোবরেই ছবির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানান নির্মাতা। প্রথমদিকে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এলাকায় ছবির দৃশ্যধারণ করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।