shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বিবাহবার্ষিকী উদযাপনে রোমে অনন্ত-বর্ষা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৩

ঢালিউডের আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা তাদের বিবাহিত জীবনের ৮ বছর পূর্ণ করেছেন। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অনন্ত জলিল এখন আছেন ইতালির রোমে। ইউরোপের শহরটিতে ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে পোস্ট করেছেন অনন্ত। কয়েক বছর প্রেম করার পর ২০১১ সালে বিয়ের পিঁড়িতে বসেন অনন্ত-বর্ষা। আট বছরের সংসারে আরিজ ও আবরার নামের দুই ছেলে এ এ দম্পতির। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বর্ষার উদ্দেশ্যে অনন্ত জলিল ফেসবুকে লিখেছেন, আমার জীবনে তোমার আগমন সবচেয়ে সেরা ঘটনা। প্রিয়তম, আমি তোমাকে ভালোবাসি। আমার খুশির জন্য যা যা করেছো সবকিছুর জন্য ধন্যবাদ। একসঙ্গে অনন্ত-বর্ষা অভিনয় করেছেন ‘খোঁজ দ্য সার্চ’ (২০১০), ‘হৃদয়ভাঙা ঢেউ’ (২০১১), ‘মোস্ট ওয়েলকাম’ (২০১২), ‘নিঃস্বার্থ ভালোবাসা’ (২০১৩) ও ‘মোস্ট ওয়েলকাম ২’ (২০১৪) ছবিতে। তাদের ‘দিন দ্য ডে’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।