shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

পাবনা থেকে বাউল নিখোঁজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৯

পাবনার চাটমোহর উপজেলা থেকে সুভাষ রোজারিও (৪০) নামের এক খৃষ্ঠান বাউল শিল্পী নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি তাকে চাটমোহর রেলস্টেশন থেকে কোন সন্ত্রাসী চক্র অপহরণ করেছে। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল চামটা গ্রামের বোর্নী সম্প্রদায়ভুক্ত লুকাস রোজারীওর ছেলে সুভাষকে অনেকে খ্যাপা বাউল বলে ডাকেন। নিখোঁজ হওয়া সুভাষ রোজারিওর ভাই লুইস রোজারিও জানান, গত মঙ্গলবার রাত এগারটার দিকে নাটোর জেলার জোনাইলের নিজ বাড়ি থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে চাটমোহর রেলস্টেশনে আসেন সুভাষ। একদিন পর একটি অপরিচিত মুঠোফোন নাম্বার থেকে ফোন করে জানানো হয়, সুভাষকে অপহরণ করা হয়েছে এবং তার মুক্তির জন্য ৯০ হাজার টাকা দিতে হবে। আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের নাম্বারে টাকাও দিয়েছি। কিন্তু চারদিন পরেও আমার ভাইয়ের কোন সন্ধান পাচ্ছি না। মুঠোফোন নাম্বারগুলিও বন্ধ রয়েছে। লুইস রোজারিও আরও জানান, সুভাষ বাউল শিল্পী হওয়ায় দেশের আনাচে কানাচে গান গাওয়ার জন্য ঘুরে বেড়ায়। হয়তোবা কোন সন্ত্রাসী দল তাকে অপহরণ করেছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসীর উদ্দিন জানান, বাউল সুভাষ নিখোঁজের ব্যপারে ভুক্তভোগীর পরিবার চাটমোহর থানায় সাধারণ ডায়েরি করেছে। আমরা বিভিন্ন থানায় তার ছবিসহ বার্তা পাঠিয়েছি। এছাড়া প্রযুক্তির সাহায্যেও সুভাষের অবস্থান সনাক্তে পুলিশ কাজ করছে। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।