shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

সানি লিওন দেখা করার সুযোগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ অক্টোবর ২০১৯, ১৭:৪১

আবারও নিজের ভক্তদের চমক দিতে প্রস্তুত প্রাক্তন পর্নোস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন। না কোনো সিনেমা দিয়ে নয়, এবার সরাসরি ভক্তদের সঙ্গে দেখা করবেন বলে কথা দিয়েছেন সানি লিওন। এ বিষয়ে ভক্তদের জানাতে সানি নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “আমার সব ভক্তের জন্য দারুণ সুযোগ। সবাই ‘রামি উইথ সানি’ খেলুন এবং আমার স্বাক্ষর করা পুরস্কার জিতুন। এছাড়া আমার সঙ্গে দেখা করারও সুযোগ পাবেন কয়েকজন সৌভাগ্যবান।” অনেকেই জানেন, ‘রামি উইথ সানি’ একটি অনলাইন গেম। গত বছর এটির সঙ্গে যুক্ত হন জনপ্রিয় এই তারকা। বর্তমানে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি লিওন। শোনা যাচ্ছে, কামসূত্র নিয়ে তৈরি একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। এটি তৈরি করছেন একতা কাপুর। এর আগে রাগিনি এমএমএস টু (২০১৪) সিনেমায় একতা কাপুরের সঙ্গে কাজ করেছেন সানি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।