shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

সুজানার আইডি হ্যাক্‌ড

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ নভেম্বর ২০১৯, ১১:৩৩

চলতি বছর মিডিয়ার অনেক তারকার ব্যক্তিগত ফেসবুক আইডিই হ্যাক্‌ড হয়েছে। এবার এই বিপাকে পড়েছেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর। সুজানা জানান, গত ১৬ অক্টোবর তাঁর আইডিটি হ্যাক্‌ড হয়। পরদিনই মিরপুর মডেল থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি, যার নম্বর ১৬৪৫। জিডিতে সুজানা উল্লেখ করেন, ‘অসৎ উদ্দেশ্য সাধনের জন্য কেউ আমার আইডি হ্যাক করেছে। তদন্ত করে দোষীকে খুঁজে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’ আইডি হ্যাক্‌ড এবং জিডির কথা এত দিন অবশ্য মিডিয়াকে জানাননি সুজানা। বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আইডিটি উদ্ধারের চেষ্টা করছি। পাশাপাশি সংশ্লিষ্ট সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তারাও চেষ্টা চালাচ্ছে। নিয়ন্ত্রণ হারানো আইডি থেকে কোনো বিভ্রান্তিকর পোস্ট, ছবি প্রকাশ করা হলে সেগুলো নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।’ উল্লেখ্য, সুজানার আইডিতে সাড়ে তিন লাখের বেশি ফলোয়ার যুক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।