shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

মধু চন্দ্রিমায় সাবিলার মধুময় মুহূর্ত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ নভেম্বর ২০১৯, ১১:৪৯

অভিনেত্রী সাবিলা নূর বিয়ে করেছেন । বিয়ের পর গেছেন হানিমুনে। মধু চন্দ্রিমা মুহূর্তগুলো শেয়ার করছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রাম ঘাটলেই দেখা যাচ্ছে বেশ আনন্দময় সময় কাটছে বালিতে। গত ২৫ অক্টোবর নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে সাবিলার বিয়ে হয়। নেহাল সুনন্দ তাহের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত। বিয়ের পর সময় কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে গেছেন সাবিলা-সুনন্দ। সেখানে দারুণ একটি রিসোর্টে সময় কাটাচ্ছেন এই নতুন দম্পতি। সাবিলা নূর নিজেই ইনস্টাগ্রামে সেই রিসোর্ট থেকে ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তার পোস্ট করা ছবি ও ভিডিও দেখে অনেকেই শুভকামনা জানাচ্ছেন তাদের। উল্লেখ্য, সাবিলা নূর ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল তার। সাবিলা বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখেছেন। সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। টেলিভিশন বিজ্ঞাপনেও বেশ জনপ্রিয় মুখ সাবিলা নূর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।