shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

সেন্সর পেয়েছে ‘ন ডরাই’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ নভেম্বর ২০১৯, ১২:২২

ছাড়পত্র পেয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত সার্ফিং নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য ‘ন ডরাই’। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড আজ (২৫ নভেম্বর) ছবিটির ছাড়পত্র দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ। শুক্রবার (২৯ নভেম্বর) ‘ন ডরাই’ সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই। কিছু আপত্তিকর সংলাপের জন্য সেন্সর বোর্ডে আটকে রেখেছিল এটি। অবশেষে সেসব সংলাপের পরিবর্তন করে সোমবার ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ‘ন ডরাই’ নামের এই সিনেমাটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল। ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও অমিতাভ-দীপিকার ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখে প্রশংসিত হন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ‘ন ডরাই’। এই শব্দের মানে হলো ভয় করি না। ছবিতে সমাজ ও পরিবারের ভয়কে জয় করে সার্ফার হিসেবে এক নারীর প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে। যা নারীদের উৎসাহিত করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।