shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

নামের কারণে আটকে গেলো দেব-রুক্মিণীর ‌‘পাসওয়ার্ড’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ নভেম্বর ২০১৯, ১৫:৪৮

আগামী শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আছে ভারতের কলকাতা থেকে আমদানি করা চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। তবে নামের কারণে সেন্সর বোর্ডে আটকে গেছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির। কলকাতার বাংলার ‘পাসওয়ার্ড’ ছবিটিতে অভিনয় করেছেন দেব ও রুক্মিণী মৈত্র। ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। জানা গেছে, গত রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। তাই বোর্ড সদস্যদের সিদ্ধান্ত, কাছাকাছি সময়ে একই নামে আরেকটি ছবির ছাড়পত্র দেওয়া যুক্তিসংগত হবে না। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির জানান, এটা জটিল কোনও বিষয় নয়। আমদানিকারকের কাছে ছবির নামের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এটি পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।