shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

আকাশ মিডিয়া ভুবনের একযুগ পূর্তিতে গুণীজন সম্মাননা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুলাই ২০২২, ২৩:১১

আকাশ মিডিয়া
আকাশ মিডিয়া

জনপ্রিয় প্রোডাকশন হাউজ ও আর্ন্তজাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আকাশ মিডিয়া ভুবনের একযুগ পূর্তি উপলক্ষ্যে গুণী ও বিশিষ্টজনদের সম্মাননা দেয়া হয়েছে।  সোমবার রাতে রাজধানীর তেজগাঁও টাইমস মিডিয়া মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৫ জনকে নানা ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। তবে, মন্ত্রীর আকস্মিক ব্যস্ততার কারনে বিশিষ্ট ও গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জানিপপের চেয়ারম্যান ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বাংলাদেশ বেতারের পরিচালক কামাল আহমেদ, ফরাজী হাসপাতাল ও ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন, মধ্যপ্রাচ্যে বিশিষ্ট বাঙ্গালী ব্যবসায়ী জুয়েল হোসেন তফদার।   

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বগুড়ার পলিটেকনিকের অধ্যক্ষ মাইন উদ্দিন এবং  টেলিভিশন সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ায় বিশেষ অবদানের জন্য চ্যানেল 24 এর ডিজিটাল মিডিয়া প্রধান রাজীব খান এবং প্রবাসী সাংবাদিকতায় আব্দুল মজিদ সুজনকে সম্মাননা দেয়া হয়। 

এছাড়া সঙ্গীতে সাবরিনা হক সাবা, রুনা শেখ, বেলাল খান, ইতি শাহিন, আকিব বিন আকতার, প্রমিথ কুমার, জয় জুয়েল, সানিয়া রমা, মুন সুর, নুসরাত ইসলাম বৃষ্টি সম্মাননা পান। 

হাবিবা আফরোজ জুঁইয়ের প্রানবন্ত উপস্থাপনায় শিল্পী, সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্বসহ নানা গুণীজনের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। 

অনুষ্ঠানের স্পন্সর করেন জে এইচ ইন্টারন্যাশনাল কোম্পানি সৌদি আরব, দুবাই ও  কাতার৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।