shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

চাঁদ দেখতে উন্নত টেলিস্কোপ বসাচ্ছে সৌদি আরব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জুন ২০১৯, ১১:১৬

শিগগিরই রমজান-শাওয়াল মাসের চাঁদ দেখতে উন্নত প্রযুক্তি চালু করতে যাচ্ছে সৌদি আরব। সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপনের মাধ্যমে চাঁদ দেখার প্রক্রিয়াকে আরও সহজ করবে তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের সুপারভাইজার অব চেয়ার ইয়াসিন মালিকি শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আগামী রমজান থেকে মক্কার নতুন ‘ক্লক টাওয়ার’ পর্যবেক্ষণাগার হিসেবে ব্যবহৃত হবে। টাওয়ারটিতে সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপন করা হবে। এর মাধ্যমে সহজেই রোজার চাঁদ দেখা যাবে। তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রথম পর্যবেক্ষণাগার হিসেবে এটি মহাকাশ গবেষণা সংস্থাগুলোকে সহযোগিতা করবে। মক্কায় চালু হওয়া এ সমন্বিত পর্যবেক্ষণাগার থেকে আগামী রমজান ও শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।