হাকিকুল ইসলাম খোকন , যুক্তরাষ্ট্র ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৪
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) দুই সদস্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আসামি ধরতে গিয়ে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছেন।
ফ্লোরিডায় স্থানীয় সময় ২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। শিশু নির্যাতনে অভিযুক্ত আসামিকে ধরতে গেলে এফবিআই সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ওই ব্যক্তি। খবর নিউইয়র্ক টাইমসের।
আসামিদের গুলিবর্ষণের একপর্যায়ে পাল্টা গুলি ছোড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) । গোলাগুলির এক একপর্যায়ে এফবিআইয়ের দুই সদস্য নিহত ও তিন সদস্য আহত হন।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার ৬টায় শিশু নির্যাতনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়েছিলেন পাঁচ কর্মকর্তা। এ সময় তারা হামলার শিকার হন।
যুক্তরাষ্ট্রের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে প্রচুর গোলাগুলি হয়েছে। নিহত দুই গোয়েন্দার নাম প্রকাশ করেনি এফবিআই। আহত অপর গোয়েন্দাদের অবস্থা নিয়েও কিছু জানায়নি সংস্থাটি।
গোলাগুলিতে সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিও নিহত হয়েছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com