shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

প্রেসিডেন্ট জো বাইডেন ও নরেন্দ্র মোদির ফোনালাপ

  হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৮

প্রেসিডেন্ট জো বাইডেন ও  নরেন্দ্র মোদির  ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  নবনির্বাচিত  আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে  টেলিফোনে কথা বলেছেন।

গত সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে টুইট করে নরেন্দ্র মোদি নিজেই এ কথা জানিয়েছেন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এটা তার প্রথম ফোনালাপ।

আঞ্চলিক ইস্যু ও দুই দেশের মধ্যে  স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কাজ করার এবং আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে এক সঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে এই দুই রাষ্ট্রপ্রধানের।টুইটে মোদি লিখেছেন, ‘তার সাফল্য  ও সুস্থতা কামনা করেছি।  জলবায়ু পরিবর্তন ও  নানা ইস্যু  নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ঐক্যমত্য হয়েছি আমরা।’

দুই দেশের মধ্যে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।

গত ২০ জানুয়ারি আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।