স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৯
দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের টিকা প্রদান শুরুর কাজে বিলম্ব করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) সোমবার জোর দিয়ে বলেছে, বিশ্বে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এখনও মূল হাতিয়ার হিসেবে কাজ করছে অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ডের টিকা।
দক্ষিণ আফ্রিকার নতুন ধরণের মৃদু ও মাঝারি মাত্রার করোনা ভাইরাস মোকাবেলায় এ টিকা খুব সামান্যই সুরক্ষা দিতে পারে।
জোহানেসবার্গের দ্য ইউনিভার্সিটি অব উইটওয়াটাস্র্যান্ড অক্সফোর্ডের টিকা নিয়ে গবেষণা শেষে রোববার এক বিবৃতিতে জানিয়েছে,
দেশটিতে আগামী কয়েকদিনের মধ্যে অক্সফোর্ডের টিকা দেয়ার কাজ শুরুর কথা ছিল। তবে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রী জুয়েলি মিখাইজ একে সাময়িক ব্যাপার বলে মন্তব্য করেছেন।এই কারণে দক্ষিণ আফ্রিকা অ্যাস্ট্রাজেনকা/ অক্সফোর্ডের টিকা প্রদান শুরুর কাজ স্থগিত করে।
মহামারি বিষয়ে সংস্থার দ্বি-সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, কার্যকরভাবে আমাদের কাছে যা আছে এবং যা সম্ভবত আমরা পারি, তার ব্যবহার করাই গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য,অক্সফোর্ডের টিকাকেই গুরুত্ব দিচ্ছে বিশ্বজুড়ে করোনার টিকা সরবরাহে কাজ করা কোভ্যাক্স ।এদিকে অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ড বলছে তাদের নিজেদের টিকার পক্ষ নিয়ে এবং দাবি করেছে, তাদের টিকা মারাত্মক অসুস্থতাতেও কার্যকর।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com