shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

লকডাউনের প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

  ইতালি প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২১, ১৭:১০

লকডাউনের প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

ইতালির পার্লামেন্টের বাইরে লকডাউনের প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করেছে দেশটির ব্যবসায়ীরা। মূলত রেস্টুরেন্ট মালিক এবং লকডাউনে ক্ষতিগ্রস্ত অন্য ব্যবসায়ীরা এতে অংশ নেন। পার্লামেন্টের দক্ষিণ পাশে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক বন্ধ করে দেয় তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতালির বার্তা সংস্থা লাপ্রেস জানিয়েছে, রাজধানী রোমের পার্লামেন্ট এলাকায় এদিনের সংঘর্ষের ঘটনায় এক কর্মকর্তা আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তার প্রতি সংহতি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কার্লো সিবিলিয়া বলেছেন, সহিংসতা সহ্য করা হবে না।

এপি জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেকে মাস্ক নামিয়ে ‘কাজ, স্বাধীনতা’ প্রভৃতি স্লোগান দেয়। ইতালীয় সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছে, উগ্র ডানপন্থী একটি রাজনৈতিক দলের সদস্যরাও এদিন ব্যবসায়ীদের বিক্ষোভে ঢুকে পড়ে। রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই-এর খবরে বলা হয়েছে, সাত বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

করোনা ভাইরাসের প্রকোপ কমাতে লকডাউনের অংশ হিসেবে রোমে বর্তমানে রেস্টুরেন্ট, বার ও ক্যাফেতে খাবার ও পান করা নিষিদ্ধ। তবে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে যাওয়া বা খাবার ডেলিভারি করার অনুমতি রয়েছে। করোনা পরিস্থিতি সামাল দিতে পুরো এপ্রিল মাসজুড়ে এই বিধিনিষেধ বহাল থাকবে বলে প্রতীয়মান হচ্ছে।

গত মঙ্গলবারের বিক্ষোভে এসব বিধিনিষেধের বিরুদ্ধে আওয়াজ তোলে ব্যবসায়ীরা। এদিকে বিক্ষোভের সময় পুলিশ কর্ডন ভেঙে ফেলার চেষ্টার দায়ে বেশ কয়েকজনকে অভিযুক্ত করেছে পুলিশ। এদিকে পপুলিস্ট বা জনতুষ্টিবাদী সংগঠন হিসেবে বিবেচিত ফাইভ স্টার মুভমেন্ট-এর পক্ষ থেকে টিকাদান কর্মসূচির পাশাপাশি সাম্প্রতিক বিধিনিষেধে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।