shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ চালু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ এপ্রিল ২০২১, ১৫:০৭

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ চালু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) এক বছরেরও বেশি সময় পর দুই দেশের নাগরিকদের মধ্যে এমন বাধামুক্ত ভ্রমণ ব্যবস্থা চালু হলো।

সীমান্তে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দুটি দেশই করোনা নিয়ন্ত্রণে রেখেছিল। এখন দুই দেশের নাগরিকরা বিমানবন্দরে কোয়ারেন্টিনে না থেকে অবাধে চলাচল করতে পারবে।  

নতুন এ সিদ্ধান্তের পর আজ হাজারো মানুষ আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে যাতায়াত করবে বলে ধারণা করা হচ্ছে। এখন কান্তাস, জেটস্টার ও এয়ার নিউজিল্যান্ড এই রুটে চলাচল করবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গত বছরের মার্চে করোনা ঠেকাতে তাদের সীমান্ত বন্ধ করেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।