shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

করোনা নিয়ন্ত্রণ নিয়ে সুখবর দিলেন ডব্লিউএইচও প্রধান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ এপ্রিল ২০২১, ১৬:৩৪

ডব্লিউএইচও প্রধান

আগামী কয়েক মাসের মধ্যে করোনা মহামারিকে নিয়ন্ত্রণে আনার সামর্থ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস। বিশ্ব চাইলে কয়েক মাসের মধ্যে মহামারি নিয়ন্ত্রণে আনতে পারে বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (১৯ এপ্রিল) তিনি এই মন্তব্য করেছেন।

গেব্রিয়াসিস বলেন, ধারাবাহিক ও ন্যায্যতার সঙ্গে প্রয়োগ করলে কয়েক মাসের মধ্যেই মহামারিকে নিয়ন্ত্রণে আনার মতো হাতিয়ার আমাদের রয়েছে। করোনার সংক্রমণের উদ্বেগজনক হার নিয়ে ডব্লিউএইচও প্রধান উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ১০ লাখ মানুষের মৃত্যু হতে ৯ মাস লেগেছিল, ২০ লাখ পৌঁছাতে লেগেছিল ৪ মাস। কিন্তু এখন ৩ মাসে মৃত্যু ৩০ লাখে পৌঁছে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।