shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

এবার বাংলাদেশ থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ এপ্রিল ২০২১, ০২:৫৩

বাংলাদেশ থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা

যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে যাত্রী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওমানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে ওমান ওই উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী ভারত ও পাকিস্তান থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওমান সময় আগামী শনিবার সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় শনিবার রাত ৮টা) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ওমান নিউজ এজেন্সি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। ওমানের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে ওমানে যাওয়ার পর তাঁদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ওমানের করোনাবিষয়ক সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।