shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ইতালি প্রবেশে বাংলাদেশিদের নিষেধাজ্ঞা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ এপ্রিল ২০২১, ১৩:০৩

ইতালি

ভারতের পর এবার বাংলাদেশিদেরও ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভারতে করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় বাংলাদেশিদেরও ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

করোনা সংক্রমণ রোধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইতালি। এর অংশ হিসেবে এবার দেশটি বাংলাদেশি নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

মঙ্গলবার রাতে এক অধ্যাদেশে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্পারান্সা স্বাক্ষর করার পর থেকেই এ আদেশ কার্যকর হয়েছে। এতে বলা হয়, গত ১৪ দিন ভারত কিংবা বাংলাদেশে অবস্থান করেছেন এমন কোন যাত্রীকে ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারত এবং বাংলাদেশের করোনা পরিস্থিতির ওপর তাদের ইতালি সরকার নজর রাখছে বলেও জানানো হয়।

বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় সমুদ্রসৈকতের গ্রীষ্মকালীন ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। যাদের বেশির ভাগই বছরে মাত্র তিন মাস সি বিচে ব্যবসা করে থাকেন।

এদিকে বুধবার ভারত থেকে আসা ২১৪ জনকে বিভিন্ন হোটেল, সেনা নিয়ন্ত্রিত কোয়ারিন্টিন সেন্টারসহ অন্যান্য স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে নেওয়া হয়েছে। তবে এর আগে ইতালিতে প্রবেশ করা ৩০০ ভারতীয়কে আটক করতে এখনো অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।