shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

আগস্টের মধ্যে করোনামুক্ত হবে যুক্তরাজ্য

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মে ২০২১, ১৪:২০

যুক্তরাজ্য

আগামী আগস্ট মাসের মধ্যে যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ থেমে যাবে। এরপর তা আর ছড়াবে না বলে জানিয়েছেন দেশটির টিকা টাস্কফোর্সের বিদায়ী প্রধান ক্লাইভ ডিক্স। স্থানীয় সময় শুক্রবার (৭ মে) দ্য টেলিগ্রাফ পত্রিকাকে এ কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে রয়টার্স।

ডিক্স-এর বরাত দিয়ে রয়টার্স জানায়, ব্রিটিশ সরকার এ বছরের পরে ঝুঁকিপূর্ণ লোকজনকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে। তিনি আশা করছেন, জুলাই মাসের শেষ পর্যন্ত যুক্তরাজ্যের সবাই টিকার অন্তত একটি ডোজ পাবেন। এ সময়ের মধ্যে করোনার সব ধরন থেকে জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।

ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, দেশটিতে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অন্তত অর্ধেককে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। ৪০ বছরের নিচে যারা আছেন, তাদের বিকল্প হিসেবে অক্সফোর্ড অথবা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে।

দ্য জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমুনাইজেশন (জেসিভিআই) বলছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ কমেছে। দেশটিতে ফাইজার ও মডার্নার টিকাও সহজলভ্য হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।