স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ মে ২০২১, ১৫:২৩
সৌদি আরবে আজ বৃহস্পতিবার (১৩ মে) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার উপসাগরীয় মুসলিম দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা পালনের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার ঈদ পালিত হবে বলে জানানো হয়।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য উপসাগরীয় মুসলিম দেশগুলোতে একযোগে এই ঈদ পালিত হচ্ছে।
এক মাস রোজা রাখার পর শাওয়ালের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
এদিকে, বুধবার বাংলাদেশের আকাশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com