মো. রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল ১৮ মে ২০২১, ১৭:৩৯
অবৈধ ইহুদি বাদী রাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক সময়ে হামাস নিয়ন্ত্রিত গাজায় আগ্রাসনের প্রতিবাদে পর্তুগালের রাজধানী লিসবন এবং বানিজ্যিক নগরী ফোর্তোতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পর্তুগালের স্থানীয় সংগঠন জেনারেল কনফেডারেশন অফ পর্তুগিজ ওয়ার্কার এবং পর্তুগিজ কাউন্সিল ফর পিচ অ্যান্ড কো-অপারেশনের আহবানে ফিলিস্তিনের পক্ষে ‘মুভমেন্ট ফর দ্যা রাইট অফ দ্যা প্যালেস্টাইন’ ব্যানারে আজ স্থানীয় সময় সোমবার বিকেল ৬ টা থেকে লিসবনের মার্টিম মুনিজ পার্ক ও পোর্তোর প্রাচা দা প্যালেস্টাইন নামক স্থানে একযোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মানুষজন সহ লিসবনে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন দেশের মানুষ অংশগ্রহণ করে।
_3.jpg)
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে চলমান প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশর অংশ হিসেবে পর্তুগালে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে স্থানীয় মানুষ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, সমাজকর্মী সহ বিপুলসংখ্যক অভিবাসীদের সঙ্গে বাংলাদেশিরাও অংশগ্রহণ করে।
পর্তুগালে লকডাউন পরবর্তী অন্যতম বড় প্রতিবাদ সভা ও গন জমায়েত এটি যেখানে নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন প্লেকার্ড, বেনার, পেস্টুন ও ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে। তাছাড়া ইসরায়েলি বর্বরতার নানা চিত্র বিভিন্ন প্রতিকী অংকের মাধ্যমে নিন্দা জানানো হয়।
এসময় উপস্থিত মানুষজন ফিলিস্তিনি ও নিজ নিজ দেশের পতাকা নিয়ে সংহতি জানাতে দেখা যায়। বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে ইসরায়েলি বাহিনীর অবৈধ ও অমানবিক আচরণ এবং হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা ও পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাছাড়া স্বাধীন ফিলিস্তিনের জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।
তাছাড়া ইসরায়েলি বর্বর বাহিনী সাম্প্রতিক সময়ে গাজায় একটি মিডিয়া ভবন সহ অসংখ্য আবাসিক ভবনে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় উড়িয়ে দিয়েছে যার ফলে শিশু নারী পুরুষ সহ অসংখ্য সাধারণ মানুষ নিহত ও হতাহত হয়েছে। সভায় উপস্থিত সকলে গাজায় ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছন।
_6.jpg)
বাংলাদেশ ইসলামিক সেন্টার এবং লিসবন মাতৃ মনিজ জামে মসজিদ সহ বাংলাদেশীদের অসংখ্য সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠন এতে অংশগ্রহণ করে। এসময় কমিউনিটি নেতারা জানান, মুসলিম হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে আজ আমরা মানবতার পক্ষে অবস্থান নিয়েছি। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সাথে সকলে একাত্মতা ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি সেন্টার লিসবন বায়তুল মোকাররম জামে মসজিদের সভাপতি তাসলিম উদ্দিন রানা, খতিব অধ্যাপক আবু সাইদ, মাতৃ মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারি সাজিদ আহমেদ, পর্তুগাল আওয়ামীলীগ নেতা জহুরুল আলম জসিম, মঈন উদ্দিন আহমেদ, মুকিতুর রহমান সেলিম, কামরুল ইসলাম, রাজিব আল মামুন, জাকির হামিদী, তানভীর আলম জনি সহ অনেকে।
এদিকে পর্তুগালের বানিজ্যিক নগরী পোর্তোতে স্থানীয় মানবাধিকার ও রাজনৈতিক সংগঠন সমূহ প্রতিবাদ ও সংহতি সভায় উপস্থিত ছিলেন। এর মধ্যে অন্যতম সি জি টি, ব্লোকো ডি এসকেরডা, এম ডি পি, পি সি পি, এবং বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো অন্যতম। পোর্তো বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন, মনির আহমেদ, চঞ্চল মাহমুদ, বুলবুল আহমেদ, কপিল উদ্দিন ভূঁইয়া, জাফরুল, আব্দুর রাজ্জাক, বাহারুল ইসলাম, আব্দুল মমিন, নবিউল হক, ইমন মিয়া, আজির আহমেদ, রানা সিকদার প্রমূখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com