shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

আলজাজিরা-এপির অফিস গুঁড়িয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ১৯ মে ২০২১, ১৮:১৭

যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ও এপির কার্যালয় বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় হোয়াইট হাউস বিবৃতি দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সোসাকি টুইট বার্তায় বলেছেন, আমরা সরাসরি ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করেছি। জানিয়েছি, সাংবাদিক ও স্বাধীন গণমাধ্যমের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা প্রধান দায়িত্ব।

এই ঘটনায় বিবৃতি দিয়েছে এপিও। এপির প্রেসিডেন্ট ও সিইও গ্যারি প্রুইট এক বিবৃতিতে বলেছেন, ‘এটি একটি অবিশ্বাস্যভাবে গোলমেলে ঘটনা। অল্পের জন্য আমাদের কোনো প্রাণ হারাতে হয়নি।’ এই ঘটনায় হুঁশিয়ারি দিয়েছে আলজাজিরাও। আলজারিরা বলেছে, সত্য প্রচারের ক্ষেত্রে তারা নীরব থাকবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।