shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

এশিয়দের ওপর বিদ্বেষমূলক হামলা বন্ধে যুক্তরাষ্ট্রে আইন পাস

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ২২ মে ২০২১, ২১:০৪

জো বাইডেন

আফ্রিকানদের মতো এশিয়রাও যুক্তরাষ্ট্রে জাতিগত বা ধর্ম সংক্রান্ত বিদ্বেষমূলক অপরাধের শিকার হয়ে থাকেন। তবে এবার এশিয়দের বিরুদ্ধে বিদ্ধেষমূলক এই অপরাধ বন্ধের আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এর আগে আইনটি প্রতিনিধি পরিষদে ৩৬৪-৬২ ভোটে বিল আকারে পাস হয়। এবার প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হল। আইনে এশিয়ান-আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডারদের (এএপিআই) বিরুদ্ধে অপরাধ বন্ধে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। এই আইনের মাধ্যমে বিদ্বেষমূলক অপরাধগুলো দ্রুত যাচাই করা যাবে। আইনটির নাম রাখা হয়েছে, কোভিড-১৯ হেট ক্রাইম অ্যাক্ট।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আইনটি আমেরিকায় বিদ্বেষমূলক অপরাধ কমাতে সাহায্য করবে। পেলোসি আরও জানান, ২০২০ সালের মার্চ থেকে ২০২১-এর মার্চ পর্যন্ত এএপিআইদের সাথে ৬ হাজার ৬০০ বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে।                                                      গত মার্চে জর্জিয়াতে মাসাজ পার্লারে গুলি করে ছয় এশীয় নারীকে হত্যা করা হয়। 

পেলোসি বলেন, করোনার মধ্যে এএপিআইরা বীরের মতো কাজ করছেন। সুতরাং এই সব ঘটনা আরও বেশি দুঃখজনক।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প মহামারি করোনাভাইরাসকে চীনা ভাইরাস বলে আখ্যা দিয়েছিলেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মহামারি যত বেড়েছে, ততই বেড়েছে এশীয়-আমেরিকানদের ওপর বিদ্বেষমূলক আক্রমণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।