shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

বিমান নামিয়ে সাংবাদিক গ্রেপ্তার, সমালোচনায় বিশ্বনেতারা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ মে ২০২১, ১৪:০৭

সাংবাদিক গ্রেপ্তার

গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী একটি বিমানকে মাঝপথে কৌশলে মিনস্কে নামতে বাধ্য করে একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে বেলারুশ। দেশটির সরকারবিরোধীদের দাবি, ভিন্নমতালম্বী ওই সাংবাদিককে গ্রেপ্তার করতেই মিনস্কে ওই বিমানকে নামতে বাধ্য করা হয়। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, বোমা আতঙ্কের কারণে উড়োজাহাজটির গতিপথ ঘুরিয়ে সেটিকে মিনস্কে জরুরি অবতরণ করানো হয়। যদিও কোনও বোমা তাতে পাওয়া যায়নি। গণমাধ্যমকর্মীকে এভাবে গ্রেপ্তারের ঘটনায় সমালোচনার ঝড় তুলেছেন বিশ্বনেতারা।

বোমা আতঙ্কের কথা বলে রোববার (২৪ মে) এভাবেই লিথুনিয়াগামী রায়ানায়ার এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের গতিপথ ঘুরিয়ে জরুরি অবতরণ করানো হয় মিনস্কে। যদিও বিমানটি যেখান থেকে মিনস্কের দিকে মোড় নেয়, ওই জায়গাটি থেকে গন্তব্যস্থল ভিলনিয়াসই বেশি কাছে ছিল। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, বোমা আতঙ্কের কারণে বিমানটি মিনস্কে জরুরি অবতরণ করে। 

পরে বেলারুশের নেক্সটা মিডিয়া নেটওয়ার্ক জানায়, ওই বিমান থেকে তাদের সাবেক সম্পাদক রোমান প্রোতাসেভিচকে আটক করা হয়েছে।

এয়ারলাইন্স প্রতিষ্ঠান রায়ানায়ার এক বিবৃতিতে জানায়, রায়ানএয়ারের ফ্লাইট এফআর৪৯৭৮ এথেন্স থেকে ভিলনিয়াসে যাচ্ছিল। কিন্তু বেলারুশের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করে নিকটবর্তী বিমানবন্দরে অবতরণের কথা বলা হয়। ওই বিবৃতিতে জানানো হয়, মিনস্ক বিমানবন্দরে তল্লাশির পর কিছুই পাওয়া যায়নি। পাঁচ ঘণ্টা পর বিমানটিকে উড্ডয়নের জন্য ছেড়ে দেওয়া হয়। তবে ওই বিবৃতিতে প্রোট্রাসেভিচের গ্রেপ্তারের কথা কিছু উল্লেখ ছিল না।

সাংবাদিককে গ্রেপ্তার করতে বেলারুশ সরকার কাজটি জঘন্য করেছে বলে মন্তব্য করে প্রোতাসেভিচের অবিলম্বে মুক্তির দাবি তুলেছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী সেভাতলানা তিখানোভস্কায়া। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একই দাবি তুলেছে লিথুয়ানিয়ার সরকারও। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বেলারুশের বিরুদ্ধে 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের' অভিযোগ এনে শাস্তির দাবি জানিয়েছে ইউরোপীয় দেশগুলোর সরকার। এ বিষয়ে ইইউ ও ন্যাটোকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। সমালোচনার ঝড় উঠেছে টুইটারেও।

এদিকে, আটককৃত ওই সাংবাদিকের মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন ইউক্রেনসহ বিভিন্ন দেশের সাধারণ জনগণ।

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় থাকা ৬৬ বছরের আলেক্সান্ডার লুকাশেঙ্কো সর্বশেষ নির্বাচনের পর বিরোধীদের ওপর কঠোর দমন-পীড়ন শুরু করেছেন। অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। কেউ কেউ পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।