shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

করোনার উৎস খুঁজতে গোয়েন্দা নামালেন বাইডেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ মে ২০২১, ১৫:১৮

বাইডেন

করোনাভাইরাসের উৎস কোথায় তা তদন্ত করতে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে বাইডেন গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের চেষ্টা দ্বিগুণ করার জন্য বলছেন। আগামী ৯০ দিনের মধ্যে বিষয়টি নিয়ে তার কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন বাইডেন।

২০১৯ সালের শেষের দিকে চীনের শহর উহানে কোভিড-১৯ প্রথম শনাক্ত হয়েছিল। বিশ্বজুড়ে এখনো পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ কোটি মানুষ এবং মারা গেছেন অন্তত ৩৫ লাখ।

এর আগে করোনার উৎপত্তির জন্য চীনের একটি বাজারের কথা বলা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাস প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। তবে চীন এর তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা বলেছে, আমেরিকার গবেষণাগার থেকেই ভাইরাস ছড়িয়েছে।

হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, দায়িত্ব গ্রহণের পর করোনাভাইরাসের উৎস সম্পর্কে একটি রিপোর্ট দিতে বলেছেন তিনি। কোনো প্রাণীর কাছ থেকে এই ভাইরাস মানবদেহে এসেছে নাকি গবেষণাগারে দুর্ঘটনা থেকে এর উৎপত্তি হয়েছে – সেটি জানতে চান বাইডেন। ওই রিপোর্ট পাওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন আরও বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।

এদিকে “এখনো পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দুটো সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু তারা এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি,” বিবৃতিতে বলেছেন মি. বাইডেন।

তিনি বলেন, এ বিষয়ে একটি পূণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য চীন যাতে তাদের সব ধরনের ডেটা এবং তথ্য দিয়ে সহায়তা করে, সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সমমনা দেশগুলোর সাথে একত্রিত হয়ে চীনের ওপর চাপ প্রয়োগ করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।